ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

যশোরে পারিবারিক কলহে ছেলের হাতে মা খুন, অভিযুক্ত শিক্ষক পলাতক

যশোরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুন: অভিযুক্ত শিক্ষক পলাতক | জনপদের খবর

যশোর প্রতিনিধি, জনপদের খবর:

যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে পারিবারিক কলহ ও ক্ষোভের জেরে নিজ ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন মা মনোয়ারা বেগম (৫৮)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুনের আগের দুটি বিয়ে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদে রূপ নেয়। মামুন তাঁর বৈবাহিক জীবন ভেঙে যাওয়ার পেছনে নিজের মাকেই দায়ী করতেন। এ নিয়ে অতীতেও মায়ের সঙ্গে তাঁর একাধিকবার বাকবিতণ্ডা ও ঝগড়াঝাঁটি হয়। পারিবারিক নানা টানাপোড়েন ও মানসিক অস্থিরতার কারণে প্রায় তিন বছর আগে মামুনকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রায় তিন মাস চিকিৎসা নেওয়ার পর তিনি বিভিন্ন স্থানে অবস্থান করেন এবং দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়িতে ফেরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই পুরনো পারিবারিক বিষয়াদি নিয়ে মায়ের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মামুন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো বটি এনে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ার বেগমের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত মামুন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

হত্যাকাণ্ডের খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পারিবারিক ক্ষোভ ও মানসিক অস্থিরতা থেকেই এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ আলামত জব্দ করেছে এবং অভিযুক্ত স্কুলশিক্ষক মামুনকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে পারিবারিক কলহে ছেলের হাতে মা খুন, অভিযুক্ত শিক্ষক পলাতক

আপডেট সময় : ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬