ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত | জনপদের খবর

কুমিল্লা প্রতিনিধি, জনপদের খবর:

বাঙালির দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার চিরন্তন কণ্ঠস্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লায় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে বাস্তবায়ন ও পরিচালনা করে জেলা শিল্পকলা একাডেমি ও কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র।

অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির, কুমিল্লা মহানগর জাসাসের সাধারণ সম্পাদক শহিদুল সোহেল এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল পরাধীনতার শৃঙ্খল ভাঙার বিদ্রোহী কবি ছিলেন না; তিনি ছিলেন শাশ্বত মানবতা, সামাজিক সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল বাতিঘর। তাঁর কালজয়ী সাহিত্য ও সংগীতজুড়ে অন্যায়, শোষণ, সামাজিক নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি নিখাদ ভালোবাসার প্রতিফলন ঘটেছে। বিদ্যমান বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নজরুলের দর্শন ও সৃষ্টিশীল চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আলোচনা পর্বের সমাপ্তিতে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলগীতি পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, ইকরামুল হক, শিউলী রায়, বাবুল কৃষ্ণ বিশ্বাস ও পুষ্পিতা বণিক মৌ। পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি ও কবি নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীরা একক ও সমবেত সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাজধানী ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাম্যের এই মহান কবি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

আপডেট সময় : ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬