ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু রুদ্ধ হৃদয়ের দুয়ার খোলার চাবি ‘সালাম’: সামাজিক সম্প্রীতি ও অহমিকা ভাঙার অনন্য হাতিয়ার

গাইবান্ধায় পৌর ছাত্রলীগের সভাপতি অমিত গ্রেফতার

গাইবান্ধায় পৌর ছাত্রলীগের সভাপতি অমিত গ্রেফতার | জনপদের খবর

জনপদের খবর সোমবার, ৮ জুন ২০২৬ | সময়: ০১:২৭ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা: গাইবান্ধা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. লাওহে মাহফুজ প্রকাশ অমিতকে (২৬) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের ভি এইড রোড সংলগ্ন বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা লাওহে মাহফুজ অমিত গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়া এলাকার মো. লিটন শেখ ও মোছা. লাবনী বেগমের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শহরের ভি এইড রোড বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। অভিযান চলাকালে সেখান থেকে ছাত্রলীগ নেতা অমিতকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তবে ঠিক কোন মামলায় বা সুনির্দিষ্ট কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে সদর থানায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন

গাইবান্ধায় পৌর ছাত্রলীগের সভাপতি অমিত গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬