ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

‘লেক ওন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প: কানাডায় ক্ষোভ, যুক্তরাষ্ট্রেও বিতর্ক

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প: কানাডায় তীব্র ক্ষোভ | জনপদের খবর

আন্তর্জাতিক ডেস্ক, জনপদের খবর:

কানাডার সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক জলসীমার নাম পরিবর্তনকে ঘিরে এক নতুন কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সীমান্তে অবস্থিত বিখ্যাত পঞ্চহ্রদের (গ্রেট লেকস) অন্যতম ‘লেক ওন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার এক নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের নির্বাহী আদেশে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সব দাপ্তরিক ও ভূতাত্ত্বিক নথিপত্রে নতুন এই নাম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন একতরফা পদক্ষেপে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে কানাডা সরকার। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে জানান, প্রায় চারশত বছরের পুরোনো ও ঐতিহাসিকভাবে স্বীকৃত এই নামের সুস্পষ্ট ভৌগোলিক ভিত্তি রয়েছে। কানাডা সবসময় এই জলসীমাকে ‘লেক ওন্টারিও’ নামেই সম্বোধন করবে। কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের শীর্ষ নেতৃবৃন্দ ও মন্ত্রীরা ট্রাম্পের এই পদক্ষেপকে অযৌক্তিক ও অবাস্তব হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়েছেন, কোনো একটি দেশের একক ইচ্ছায় আন্তর্জাতিক যৌথ জলসীমার ঐতিহ্যবাহী নাম পরিবর্তন হতে পারে না।

ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা এ পদক্ষেপকে অপ্রয়োজনীয় ও খামখেয়ালিপনা বলে তীব্র সমালোচনা করছেন। মিশিগান অঙ্গরাজ্যের এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশ বাতিল করতে কংগ্রেসে বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন। এমনকি লেক সংলগ্ন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরও জানিয়েছেন, রাজ্য সরকার এই নতুন নামকে কোনোভাবেই গ্রহণ করবে না।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘লেক ওন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প: কানাডায় ক্ষোভ, যুক্তরাষ্ট্রেও বিতর্ক

আপডেট সময় : ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬