ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী কফিল উদ্দিনের জানাজায় মানুষের ঢল

সাভারের সাবেক চেয়ারম্যান হাজী কফিল উদ্দিনের জানাজায় মানুষের ঢল | জনপদের খবর

জনপদের খবর

মঙ্গলবার, ২ জুন ২০২৬ | সময়: ০৭:৫৪ পিএম

হেলাল শেখ,

ঢাকার সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হানিফ পরিবহনের স্বত্বাধিকারী আলহাজ্ব কফিল উদ্দিনের জানাজায় মানুষের ঢল নেমেছে। সোমবার (১ জুন) রাতে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ এই রাজনীতিবিদ ও ব্যবসায়ী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে তাঁর মরদেহ সাভারের আমিনবাজারে এসে পৌঁছায়। এরপর রাত ১১টায় আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশনের পেছনে অবস্থিত কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার আগে প্রিয় এই জননেতাকে শেষবারের মতো একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মরহুম হাজী কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে সাভারের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। সমাজসেবায় তাঁর অবদান ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর এই বিদায়ে পুরো সাভার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। এক শোকবার্তায় তিনি বলেন, “আলহাজ্ব কফিল উদ্দিন একজন অত্যন্ত ভালো ও সজ্জন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও যোগ্য নেতাকে হারালাম। আমরা সাভারবাসী এই বর্ষীয়ান নেতাকে হারিয়ে গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জনপ্রিয় সংবাদ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী কফিল উদ্দিনের জানাজায় মানুষের ঢল

আপডেট সময় : ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬