ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু

ইয়ারপুরে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী রিনা আক্তার: সব মহলে তুমুল আলোচনা

ইয়ারপুর ইউপি নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী রিনা আক্তারকে নিয়ে আলোচনা | জনপদের খবর

জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা

তারিখ: বুধবার, ১০ জুন ২০২৬ | সময়: দুপুর ১২:22 মিনিট

হেলাল শেখ, আশুলিয়া (ঢাকা): ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনায় রয়েছেন আশুলিয়া থানা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোছা. রিনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার এবং চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের জনসমাগমস্থলে এখন তাকে নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে। এলাকাবাসীর একটি বড় অংশের মতে, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের যেকোনো সমস্যায় এগিয়ে আসার কারণে সাধারণ ভোটারদের মাঝে তার একটি ইতিবাচক ও মানবিক ভাবমূর্তি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, ইয়ারপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত এবং নিরাপদ জনপদে পরিণত করতে সৎ, যোগ্য ও জনমুখী নেতৃত্বের কোনো বিকল্প নেই। একজন নারী প্রার্থী হিসেবে রিনা আক্তার সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণে শতভাগ সক্ষম হতে পারেন বলে তারা আশা প্রকাশ করছেন।

নির্বাচনী মাঠে নিজের অবস্থান ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে সমাজসেবক রিনা আক্তার বলেন, “বর্তমান সময়ে পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এটি একটি ভয়াবহ সমস্যা। আমি দীর্ঘদিন ধরে ইয়ারপুর এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি।” মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা—জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রিনা আক্তার আরও বলেন, “আমার মূল লক্ষ্য ইয়ারপুর ইউনিয়নকে একটি সুন্দর, আদর্শ, মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। জনগণের সুদৃঢ় ভালোবাসা ও সমর্থনই আমার পথ চলার মূল শক্তি। এলাকাবাসী যদি আসন্ন নির্বাচনে আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে আমি শাসক নয়, বরং তাদের একজন একনিষ্ঠ সেবক হিসেবে দিন-রাত কাজ করে যাবো।”

নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ইয়ারপুর ইউনিয়নে বর্তমানে প্রায় ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। তবে অন্য পুরুষ প্রার্থীদের ভিড়ে প্রথম নারী প্রার্থী হিসেবে রিনা আক্তারের সাহসী উপস্থিতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ভোটারদের মাঝে এক নতুন মাত্রা যোগ করেছে।

জনপ্রিয় সংবাদ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

ইয়ারপুরে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী রিনা আক্তার: সব মহলে তুমুল আলোচনা

আপডেট সময় : ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬