ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সচিব পদমর্যাদার রাশেদ খাঁন প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মালিতে অতর্কিত হামলায় অন্তত ৫০ সেনা নিহত, অন্তত ২৪ জনকে বন্দি করার দাবি দেশের ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২য় প্রেসিডেন্ট বাংলাদেশ স্কোয়াশে আজিজের বাজিমাৎ: বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো সমাপনী কুরআন ও আধুনিক বিজ্ঞানের আলোকে ‘জীবন্ত মাটি’: অণুজীবের অদেখা জগৎ ও প্রকৃতির জীবনচক্র রাজধানীর বেশ কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধ*র্ষ*ণ ও হ*ত্যা মামলায় আসামির মৃ*ত্যু*দ*ণ্ড মাঠের লড়াই ছাপিয়ে জয়ী মানবিকতা: ২০২৬ বিশ্বকাপের ৭টি সেরা ও হৃদয়স্পর্শী মুহূর্ত ১০ গোল্ড ও ৪ জাতীয় রেকর্ডের বিস্ময়: মুন্সীগঞ্জের কৃতী সাঁতারু মাইশাকে জেলা প্রশাসনের সংবর্ধনা কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার সীমান্তে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, বিজিবিকে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে কাজ করার আহ্বান ‘মেসিকে নিয়ে মাপকাঠি বদলে গেছে’: গোল্ডেন বল না পাওয়ায় ফিফাকে ইব্রাহিমোভিচের ধুয়ে দেওয়া মেসির সাথে যেন ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: ফাইনালে হারের পর বিবিসির বিষোদ্গার

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধ*র্ষ*ণ ও হ*ত্যা মামলায় আসামির মৃ*ত্যু*দ*ণ্ড

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড | জনপদের খবর

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন (১০) ধ9র্ষ9ণ ও হ9ত্যা মামলায় অভিযুক্ত একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (২৯) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রায় শোনার সময় উপস্থিত থাকা দণ্ডপ্রাপ্ত আবুল হোসেনকে কঠোর পুলিশি পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শাক তোলার প্রলোভনে নিগ্রহ ও নির্মম হত্যা

দণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর (বড় মসজিদপাড়া) গ্রামের আবু তাহের মোল্লার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ভ্যানচালক ইকবাল হোসেনের ছোট মেয়ে মরিয়ম খাতুন কয়েকজন সহপাঠীর সঙ্গে স্থানীয় হাড়িভাঙ্গা মাঠে শাক তুলতে যায়। ওই সময় আসামি আবুল হোসেন শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু মরিয়মকে কৌশলে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সঙ্গে থাকা অন্য শিশুদের বাইরে অপেক্ষা করতে বলে।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মরিয়ম ফিরে না আসায় সঙ্গে থাকা শিশুরা বিষয়টি মরিয়মের মাকে জানায়। পরবর্তীতে পরিবারের স্বজনরা মাঠে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেতের ভেতর মরিয়মের গলাকাটা মরদেহ দেখতে পান।

৩১ জনের সাক্ষ্য গ্রহণ ও ডিএনএ পরীক্ষায় অপরাধ প্রমাণ

ঘটনার পরদিন নিহতের বাবা ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি হ9ত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ অক্টোবর জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আসামি আবুল হোসেন ওরফে ফটিককে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলার বিচারপ্রক্রিয়া চলাকালে আসামি আবুল হোসেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া আদালত কর্তৃক সংগৃহীত আলামতের ডিএনএ (DNA) পরীক্ষার প্রতিবেদনও আসামির বিরুদ্ধে ইতিবাচক আসে। মামলায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন।

রায়ে গভীর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল বলেন, “নৃশংস এই অপরাধের উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়েছে। আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন এবং সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সচিব পদমর্যাদার রাশেদ খাঁন

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধ*র্ষ*ণ ও হ*ত্যা মামলায় আসামির মৃ*ত্যু*দ*ণ্ড

আপডেট সময় : ২৪ ঘন্টা আগে