মো. আল আমিন কাজী, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাদেম নেয়মুন নাসির আলাপ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
বর্ষীয়ান এই ছাত্রনেতা ও বর্তমান জেলা বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতার সুস্থতা কামনা করে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।
খাদেম নেয়মুন নাসির আলাপের অসুস্থতার খবর পেয়ে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন মো. আবুল হাসান কাজী। ২ নং পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান কাজী এক বার্তায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই নেতার রোগমুক্তি কামনা করেন।
এক শোক ও দোয়া বার্তায় তিনি বলেন, “বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খাদেম নেয়মুন নাসির আলাপ ভাই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা ২ নং পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে শিফায়ে কামেলা দান করুন এবং দ্রুত সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনুন। আমিন।”
দলের দুঃসময়ে বাগেরহাটে বিএনপির রাজনীতিতে খাদেম নেয়মুন নাসির আলাপের অবদানের কথা স্মরণ করে স্থানীয় নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

মোঃ আল আমিন কাজী 



















