ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রিজিকে বরকত ও মানসিক প্রশান্তি অর্জনে নবীজির শেখানো বিশেষ দোয়া ও আমল ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সংকটে উত্তাল রাজপথ: ব্যাপক সংঘর্ষ, আটক অন্তত ৪০০ চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, ৩০ হাজার মিটার জাল বিনষ্ট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: বরগুনার একই পরিবারের ৩ জনসহ ৭ স্বজনের মৃত্যু, কালিপুরায় শোকের মাতম ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’: বিশ্ব দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রাজধানী জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ: ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি আলী হোসেন ফকির রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম: মাছ ও মুরগিতেও অস্বস্তি, মাংসের দর স্থিতিশীল উপকূলীয় ৬১৫ মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ডের ৩৪০০ সদস্য মোতায়েন: প্রস্তুত বিশেষ ডুবুরি দল একদিনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পূজামণ্ডপ পরিদর্শন ও রাজশাহীতে জনসভা পবিত্র জুমার গুরুত্ব ও ফজিলত: অফুরন্ত রহমত ও মাগফিরাত অর্জনের অনন্য দিন

বন্দরে ভাঙ্গারি ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে কুপিয়ে হ*ত্যা: আ*হ*ত ২

  • MD Al Amin Kazi
  • Update Time : ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বন্দরে ভাঙ্গারি ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা | জনপদের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, জনপদের খবর:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভাঙ্গারি ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মাকসুদা বেগম (৭২) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামের কাছে ভাঙ্গারি মালের পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্রপাত। নিহতের অপর ছেলে জজ মিয়া অভিযোগ করে জানান, সাদ্দামকে দুই গাড়ি ভাঙ্গারি মালামাল সরবরাহ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন ধরে সে পাওনা টাকা পরিশোধ না করে নানা টালবাহানা করে আসছিল। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী সোমবার ১০ লাখ টাকা পরিশোধ করার কথা ছিল। সেই পাওনা টাকা চাইতে গেলে সাদ্দামের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সাদ্দাম এবং একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, ওলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বৃদ্ধা মাকসুদা বেগমের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ সময় তাঁর ওপর হামলার খবর পেয়ে ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল এগিয়ে এসে রক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। বন্দর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

রিজিকে বরকত ও মানসিক প্রশান্তি অর্জনে নবীজির শেখানো বিশেষ দোয়া ও আমল

বন্দরে ভাঙ্গারি ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে কুপিয়ে হ*ত্যা: আ*হ*ত ২

Update Time : ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬