ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ার কাঠগড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিশেষ সভা: অসুস্থ অর্থ সচিবের খোঁজখবর ও সাংগঠনিক আলোচনা রিজিকে বরকত ও মানসিক প্রশান্তি অর্জনে নবীজির শেখানো বিশেষ দোয়া ও আমল ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সংকটে উত্তাল রাজপথ: ব্যাপক সংঘর্ষ, আটক অন্তত ৪০০ চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, ৩০ হাজার মিটার জাল বিনষ্ট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: বরগুনার একই পরিবারের ৩ জনসহ ৭ স্বজনের মৃত্যু, কালিপুরায় শোকের মাতম ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’: বিশ্ব দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রাজধানী জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ: ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি আলী হোসেন ফকির রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম: মাছ ও মুরগিতেও অস্বস্তি, মাংসের দর স্থিতিশীল উপকূলীয় ৬১৫ মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ডের ৩৪০০ সদস্য মোতায়েন: প্রস্তুত বিশেষ ডুবুরি দল একদিনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পূজামণ্ডপ পরিদর্শন ও রাজশাহীতে জনসভা

ক্যানসারের সঙ্গে লড়ছে ৫ বছরের রাফসান: চিকিৎসা চালিয়ে নিতে সমাজের হৃদয়বানদের সহায়তা কামনা

  • MD Al Amin Kazi
  • Update Time : ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ক্যানসারে আক্রান্ত ৫ বছরের শিশু রাফসান: চিকিৎসার জন্য মানবিক সহায়তা কামনা | জনপদের খবর

লুৎফর সিকদার, বিশেষ প্রতিনিধি, জনপদের খবর:

“আব্বু, আমার কষ্ট শেষ হয় না কেন? আমি কখন বাড়ি যাব?”—হাসপাতালের বিছানায় শুয়ে অবোধ দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে এমন আকুতি জানায় মাত্র পাঁচ বছরের শিশু কাজী রাফসান আয়ান। ছোট্ট ছেলের এই কাতর প্রশ্নের কোনো সান্ত্বনা বা উত্তর খুঁজে পান না বাবা কাজী সোহেল রানা; দুই চোখে কেবল নেমে আসে নীরব অশ্রুধারা।

রংপুর জেলার তারাগঞ্জ থানার সয়েরকাজী পাড়ার বাসিন্দা কাজী সোহেল রানা। পেশায় শিক্ষিত ব্যবসায়ী সোহেল রানার ঘর আলো করে জন্ম নিয়েছিল ফুটফুটে রাফসান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র চার বছর বয়সে শিশুটির শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার। গত প্রায় এক বছর ধরে দুরারোগ্য এই ব্যাধির বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলেছে ছোট্ট রাফসান।

সন্তানকে সুস্থ করে তুলতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দিনরাত ছুটে বেড়িয়েছেন অসহায় পিতা-মাতা। ঢাকায় দীর্ঘমেয়াদি প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

একসময় নিজের কর্মদক্ষতায় স্বাবলম্বী থাকা বাবা কাজী সোহেল রানা আজ সন্তানের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে সম্পূর্ণ নিঃস্ব। দীর্ঘ এক বছরের লাগাতার হাসপাতালে ভর্তি, ব্যয়বহুল ওষুধপত্র, পরীক্ষা-নিরীক্ষা এবং একাধিক কেমোথেরাপির খরচ মেটাতে গিয়ে পরিবারের সব সঞ্চিত অর্থ ও সম্পদ নিঃশেষ হয়ে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে ও নিয়মমাফিক চিকিৎসা অব্যাহত রাখা গেলে রাফসানের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে নিয়মিত এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোনো আর্থিক সামর্থ্য এখন আর পরিবারটির অবশিষ্ট নেই। ফলে অর্থাভাবে থমকে যেতে বসেছে শিশুটির বেঁচে থাকার সংগ্রাম।

পরিবারের সদস্যদের আশা, সহমর্মী মানুষের সামান্য সহযোগিতাই পারে পাঁচ বছরের নিষ্পাপ রাফসানকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে, যাতে অন্য শিশুদের মতোই সে আবারও মেতে উঠতে পারে মাঠের আনন্দে। রাফসানের সুচিকিৎসা নিশ্চিতে সমাজের বিত্তবান, সহৃদয় ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে তার পরিবার।

সহায়তা পাঠানোর তথ্য:

  • ব্যাংক অ্যাকাউন্ট:হিসাবের নাম: Kazi Shohel Ranaহিসাব নম্বর: 7017018338343ব্যাংক: ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং (তারাগঞ্জ শাখা, রংপুর)
  • মোবাইল ব্যাংকিং (ব্যক্তিগত):০১৭৫০১৫৮৪৪৫ (বিকাশ, নগদ, রকেট, উপায়)

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

আশুলিয়ার কাঠগড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিশেষ সভা: অসুস্থ অর্থ সচিবের খোঁজখবর ও সাংগঠনিক আলোচনা

ক্যানসারের সঙ্গে লড়ছে ৫ বছরের রাফসান: চিকিৎসা চালিয়ে নিতে সমাজের হৃদয়বানদের সহায়তা কামনা

Update Time : ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬