ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ার কাঠগড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিশেষ সভা: অসুস্থ অর্থ সচিবের খোঁজখবর ও সাংগঠনিক আলোচনা রিজিকে বরকত ও মানসিক প্রশান্তি অর্জনে নবীজির শেখানো বিশেষ দোয়া ও আমল ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সংকটে উত্তাল রাজপথ: ব্যাপক সংঘর্ষ, আটক অন্তত ৪০০ চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, ৩০ হাজার মিটার জাল বিনষ্ট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: বরগুনার একই পরিবারের ৩ জনসহ ৭ স্বজনের মৃত্যু, কালিপুরায় শোকের মাতম ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’: বিশ্ব দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রাজধানী জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ: ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি আলী হোসেন ফকির রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম: মাছ ও মুরগিতেও অস্বস্তি, মাংসের দর স্থিতিশীল উপকূলীয় ৬১৫ মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ডের ৩৪০০ সদস্য মোতায়েন: প্রস্তুত বিশেষ ডুবুরি দল একদিনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পূজামণ্ডপ পরিদর্শন ও রাজশাহীতে জনসভা

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা পাকিস্তানের: পাশে থাকার অঙ্গীকার শেহবাজ শরিফের

  • MD Al Amin Kazi
  • Update Time : ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার নিন্দা জানালেন শেহবাজ শরিফ | জনপদের খবর

আন্তর্জাতিক ডেস্ক, জনপদের খবর:

সৌদি আরবের দুটি বেসামরিক বিমানবন্দরকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো এই অনাকাঙ্ক্ষিত হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আকাশসীমায় হুতিদের ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী এবং আরব যৌথ যৌথ মিত্রজোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও তাৎক্ষণিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এই সংকটময় পরিস্থিতিতে বন্ধুপ্রতীম সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান ‘অবিচল সংহতি’ নিয়ে পাশে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

শেহবাজ শরিফ তাঁর বার্তায় উল্লেখ করেন, “মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সম্প্রতি স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, নিজেদের ভৌগোলিক নিরাপত্তা, সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং নাগরিকদের সুরক্ষায় রিয়াদের যেকোনো ‘ন্যায্য আত্মরক্ষার অধিকার’-এর প্রতি ইসলামাবাদের শতভাগ অকুণ্ঠ সমর্থন রয়েছে।

হুতি মিলিশিয়াদের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো প্রাণঘাতী হামলা অনতিবিলম্বে বন্ধের জোর দাবি জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আঞ্চলিক সংকট কিংবা ভূরাজনৈতিক চ্যালেঞ্জে সৌদি আরবের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান অতীতে যেমন পাশে ছিল, ভবিষ্যতেও সবসময় ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ অবস্থান করবে।

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

আশুলিয়ার কাঠগড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিশেষ সভা: অসুস্থ অর্থ সচিবের খোঁজখবর ও সাংগঠনিক আলোচনা

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা পাকিস্তানের: পাশে থাকার অঙ্গীকার শেহবাজ শরিফের

Update Time : ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬