ধর্ম ও জীবন ডেস্ক:
আজ সোমবার, ২০ জুলাই ২০২৬ (০৫ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ০৫ সফর ১৪৪৮ হিজরি)। সালাত বা নামাজ ইসলামের অন্যতম প্রধান রুকন। প্রতিটি মুসলিমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফরজ ইবাদত।
ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আজকের (সোমবার) পাঁচ ওয়াক্ত নামাজের সঠিক সময় এবং সূর্যোদয়ের সময় নিচে তুলে ধরা হলো—
আজকের ওয়াক্তিয়া নামাজের সময়সূচি
- জোহর: দুপুর ১২:০৯ মিনিট
- আসর: বিকেল ০৪:৪৩ মিনিট
- মাগরিব: সন্ধ্যা ০৬:৫২ মিনিট
- এশা: রাত ০৮:১৫ মিনিট
- ফজর (মঙ্গলবার): ভোর ০৩:৫৬ মিনিট
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২২ মিনিটে।
বিশেষ দ্রষ্টব্য: স্থানভেদে ও ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে ঢাকা জেলার বাইরের এলাকাগুলোর জন্য মূল সময়ের সাথে ১ থেকে ৩ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে নিতে হতে পারে। তাই নিজ নিজ অঞ্চলের স্থানীয় মসজিদের মাইকের আজান ও জামায়াতের নির্ধারিত সময় অনুসরণ করে নামাজ আদায় করাই উত্তম।

মোঃ আল আমিন কাজী 



















