ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তানের ওপর ভরসা হারিয়ে জীবদ্দশাতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা আয়েশা দীর্ঘ বিরতি ভেঙে রাজের মেগা ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু, ছোট পর্দায় বড় ধামাকা স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা: মহাফাইনালের মঞ্চে মেসির সামনে একগাদা বিশ্বরেকর্ড ও ইতিহাসের হাতছানি ৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিজয়নগরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃষক কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা গোল্ডেন বুটের রেসে চূড়ায় এমবাপ্পে, ফাইনালে ট্রফি ও বুট জয়ের ডাবল চ্যালেঞ্জে মেসি জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ ম্যারাথন: মাদক ও মোবাইল আসক্তি রুখতে ২৫০ অ্যাথলেটের দৌড় বিশ্বকাপ ফাইনালের মহারণ: চেনা রূপ ও ঐতিহ্যবাহী জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন খালি পেটে ব্ল্যাক কফি পানের অভ্যাস কি ডেকে আনছে মানসিক চাপ ও অস্থিরতা? যা বলছেন বিশেষজ্ঞরা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে, চকরিয়ায় ত্রাণ বিতরণে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাস্তিতে গৃহবধূ মিম হ*ত্যা: ডাকাতির নাটক সাজিয়েছিলেন ছোট জা, আদালতে স্বীকারোক্তি বৃষ্টি ও জলাবদ্ধতায় সরবরাহ সংকট: বাজারে সবজি, মাছ ও মুরগির দামে আগুন মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ উত্তেজনা: হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, মার্কিন হামলার পর পাল্টা আঘাতের হিড়িক ফুটবল বিশ্বকাপ জয়ে নতুন চমক: ট্রফি-মেডেলের পাশাপাশি এবার মিলবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ ১৭ জুলাই ২০২৬: ঢাকাসহ সারা দেশের আজকের নামাজের সময়সূচি

দীর্ঘ বিরতি ভেঙে রাজের মেগা ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু, ছোট পর্দায় বড় ধামাকা

ধারাবাহিক নাটকে ফিরছেন সুমাইয়া শিমু: মোস্তফা কামাল রাজের নতুন চমক | জনপদের খবর

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় ও দাপুটে অভিনেত্রী সুমাইয়া শিমু আবারও নিয়মিত হচ্ছেন ধারাবাহিক নাটকে। একক কিংবা ধারাবাহিক—সব ধরনের নাটকেই যার চমৎকার অভিনয় একসময় দর্শককে বুঁদ করে রাখত, ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে কিছুটা দূরে। তবে দর্শক ও ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বড় ধামাকা নিয়ে ছোট পর্দায় ফিরছেন এই গুণী অভিনেত্রী।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন মেগা ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-তে একটি প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর এই দীর্ঘদিনের বিরতি ভাঙছেন। নাটকটিতে সুমাইয়া শিমুকে ‘রুকাইয়া’ নামের একটি বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে।

প্রকাশ্যে এলো রাজকীয় লুক, তবে চমক এখনো বাকি

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ‘ফিরে আসার গল্প’ নাটকে সুমাইয়া শিমুর একটি রাজকীয় লুক প্রকাশ করেছে। লুকে অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করলেও, দীর্ঘ বিরতি শেষে কামব্যাকের এই প্রজেক্ট এবং নিজের চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ ছোট পর্দার এই প্রিয় মুখ।

এমনকি নাটকের মূল চমক ধরে রাখতে নির্মাতা মোস্তফা কামাল রাজও পুরো বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন। তিনি জানান, দর্শকদের জন্য পর্দায় বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।

আগেও মিলেছিল নিয়মিত হওয়ার ইঙ্গিত

এর আগে নির্মাতা নুহাশ হুমায়ূনের ওটিটি প্রজেক্ট ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সুমাইয়া শিমু। সে সময়ই তিনি সংবাদমাধ্যমকে ইঙ্গিত দিয়েছিলেন যে, মনের মতো চিত্রনাট্য ও পছন্দসই চরিত্র পেলে তিনি অবশ্যই আবারও ক্যামেরার সামনে নিয়মিত হবেন। রাজের এই নতুন ধারাবাহিকের গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই তিনি এতে যুক্ত হয়েছেন।

উল্লেখ্য, সুমাইয়া শিমুর ক্যারিয়ারে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’-এর মতো অসংখ্য দর্শকনন্দিত ধারাবাহিক নাটক রয়েছে, যা এখনো নাট্যপ্রেমীদের মনে গেঁথে আছে।

শুটিং শুরু হচ্ছে আগামী মাসেই

সাম্প্রতিক সময়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই মেগা সাফল্যের রেশ ধরেই এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ফিরে আসার গল্প’।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে নাটকটির চূড়ান্ত প্রি-প্রোডাকশন ও শুটিংয়ের প্রস্তুতি জোরকদমে চলছে এবং আগামী মাস (আগস্ট) থেকেই ক্যামেরা ওপেন হবে। এই মেগা ধারাবাহিকে সুমাইয়া শিমুর পাশাপাশি আর কোন কোন তারকা অভিনয় করছেন, তা একে একে প্রকাশ করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

জনপ্রিয় সংবাদ

সন্তানের ওপর ভরসা হারিয়ে জীবদ্দশাতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা আয়েশা

দীর্ঘ বিরতি ভেঙে রাজের মেগা ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু, ছোট পর্দায় বড় ধামাকা

আপডেট সময় : ১৬ ঘন্টা আগে