ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ার কাঠগড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিশেষ সভা: অসুস্থ অর্থ সচিবের খোঁজখবর ও সাংগঠনিক আলোচনা রিজিকে বরকত ও মানসিক প্রশান্তি অর্জনে নবীজির শেখানো বিশেষ দোয়া ও আমল ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সংকটে উত্তাল রাজপথ: ব্যাপক সংঘর্ষ, আটক অন্তত ৪০০ চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, ৩০ হাজার মিটার জাল বিনষ্ট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: বরগুনার একই পরিবারের ৩ জনসহ ৭ স্বজনের মৃত্যু, কালিপুরায় শোকের মাতম ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’: বিশ্ব দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রাজধানী জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ: ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি আলী হোসেন ফকির রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম: মাছ ও মুরগিতেও অস্বস্তি, মাংসের দর স্থিতিশীল উপকূলীয় ৬১৫ মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ডের ৩৪০০ সদস্য মোতায়েন: প্রস্তুত বিশেষ ডুবুরি দল একদিনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পূজামণ্ডপ পরিদর্শন ও রাজশাহীতে জনসভা

আশুলিয়ায় ডাকাতিসহ চার মামলার আসামি এরশাদ গ্রেফতার: ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযান

  • MD Al Amin Kazi
  • Update Time : ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

আশুলিয়ায় ডাকাতিসহ ৪ মামলার আসামি এরশাদ গ্রেফতার | জনপদের খবর

হেলাল শেখ, জনপদের খবর:

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তালিকাভুক্ত আসামি মো. এরশাদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামিমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতারকৃত মো. এরশাদ হোসেন জামালপুর সদর থানার চুরশি ঢুলিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী ওরফে দেলোয়ারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, এরশাদ এলাকায় অবস্থান করে স্থানীয় পর্যায়ে চুরি, ছিনতাই এবং সংঘবদ্ধ ডাকাতির মতো নানা অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতি সংক্রান্ত অন্তত চারটি মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

আশুলিয়ার কাঠগড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিশেষ সভা: অসুস্থ অর্থ সচিবের খোঁজখবর ও সাংগঠনিক আলোচনা

আশুলিয়ায় ডাকাতিসহ চার মামলার আসামি এরশাদ গ্রেফতার: ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযান

Update Time : ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬