ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ৬৪৮

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৭ | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৭ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৯ জন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১২ হাজার ৭৯১ জন।

আক্রান্তদের মধ্যে বড় একটি অংশকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৭৩৪ জন। তবে এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৬২ জন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৬৪৮ জন শিশুর করুণ মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

হামের এমন প্রকোপে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শিশুদের সুরক্ষায় সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ৬৪৮

আপডেট সময় : ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬