ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকার বিনিয়োগ: এমইপি হাই-টেকের নির্মাণকাজ শুরু

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকার বিনিয়োগ, এমইপি হাই-টেকের নির্মাণকাজ শুরু | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর: দেশের শিল্পায়ন ও প্রবৃদ্ধি জোরদারে দেশীয় বিনিয়োগকারীদের হাত ধরে যুক্ত হলো নতুন মাইলফলক। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ২০০ কোটি টাকার দেশি বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কেন্দ্র স্থাপনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‘এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হলো।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, প্রযুক্তি নির্ভর উৎপাদন বৃদ্ধিতে এবং দেশীয় ভারী শিল্পকে এগিয়ে নিতে এই বিনিয়োগ দেশের শিল্প খাতে এক নতুন গতি আনবে।

গতকাল রবিবার (২৬ জুলাই) এনএসইজেড প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বেজার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় শিল্পোদ্যোক্তারা।

প্রকল্পের এক নজরে:
• বিনিয়োগ: ২০০ কোটি টাকা (দেশীয়)
• জমির পরিমাণ: প্রায় ১০ একর
• উৎপাদিত পণ্য: বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট ও সার্কিট ব্রেকার
• কর্মসংস্থান: প্রায় ২,০০০ মানুষের (প্রত্যক্ষ ও পরোক্ষ)
• বাণিজ্যিক উৎপাদন: জানুয়ারি ২০২৯

২০২৯ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য

বেজার সূত্রমতে, প্রায় ১০ একর জমির ওপর পরিকল্পিত এই আধুনিক কারখানায় বিশ্বমানের বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, সিলিং ও এক্সজস্ট ফ্যান, এলইডি লাইট এবং সার্কিট ব্রেকারসহ দৈনন্দিন ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত নানা সরঞ্জাম প্রস্তুত করা হবে।

প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর পর পরই ২০২৯ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে যাবে কারখানাটি। সম্পূর্ণ কারখানাটি চালু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে বলেন:

“আমাদের মূল লক্ষ্য একটি সম্পূর্ণ বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তোলা। এই প্রকল্প কেবল দেশের ভেতরের বিপুল বৈদুতিক পণ্যের চাহিদাই মেটাবে না, বরং আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বৈদ্যুতিক পণ্যের শক্ত অবস্থান তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখবে।”

দ্রুত শিল্পায়নে বেজার নতুন পদক্ষেপ

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বেজা এবং এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে এই জমি লিজের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি বিনিয়োগকারীদের স্বার্থে ও দ্রুগ শিল্পায়নের লক্ষ্যে সময়বদ্ধ কর্মপরিকল্পনা (Time-bound Action Plan) চালুর উদ্যোগ নিয়েছে বেজা। এই নির্ধারিত সময়সূচি অনুসরণ করেই দ্রুততম সময়ে নির্মাণকাজ শুরু করল প্রতিষ্ঠানটি।

বর্তমানে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মোট ১৭টি বড় শিল্পপ্রতিষ্ঠান পুরোদমে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০টি নতুন কারখানার নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এমইপি হাই-টেক যুক্ত হওয়ায় এই শিল্পাঞ্চলে স্থানীয় বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হলো।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকার বিনিয়োগ: এমইপি হাই-টেকের নির্মাণকাজ শুরু

আপডেট সময় : ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬