ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে জামায়াত জোটের মহাসমাবেশ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে ৫ আগস্ট নয়াপল্টনে জামায়াত জোটের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক সূত্র জানায়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলন নিয়ে লিয়াজোঁ কমিটির ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, আগামী ৫ আগস্ট নয়াপল্টনের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূলের করণীয় নির্ধারণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জোটের অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।

বৈঠকে জোটের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলনকে ঘিরে পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয়। আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এ ছাড়া, সম্প্রতি হবিগঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে শরিক দল এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় বৈঠকে তীব্র নিন্দা জানানো হয়। নেতারা ওই হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে জামায়াত জোটের মহাসমাবেশ

আপডেট সময় : ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬