ঢাকা , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

খুলনায় ২ বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার

খুলনায় ২ বিদেশি পিস্তল ও গুলিসহ 'বি কোম্পানি'র ৩ সদস্য গ্রেফতার | RAB 6

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

আজ রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতার হওয়া তিনজন হলেন— পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)।

অভিযানের বিবরণ

র‍্যাব-৬ সূত্রের বরাতে জানা গেছে, আভিযানিক দলটি গোপন তথ্যের ভিত্তিতে লবণচরা থানার রায়পাড়া এলাকায় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও নগদ টাকা জব্দ করা হয়।

অপরাধ চিত্র ও মামলা সংক্রান্ত তথ্য

র‍্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল।

গ্রেফতারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্ব রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনা করে দেখা গেছে, তাদের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানা ছাড়াও পিরোজপুর ও বরগুনার থানায় হত্যাচেষ্টা, মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

র‍্যাব-৬ জানায়, সারা দেশের পাশাপাশি খুলনা অঞ্চলেও অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত জিরো টলারেন্স অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

খুলনায় ২ বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬