ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

গফরগাঁওয়ে পুকুরে ডুবে ৫ বছরের মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

গফরগাঁওয়ে পুকুরে ডুবে ৫ বছরের মাদ্রাসাছাত্রের মৃত্যু | Mymensingh News

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরাফ নামে ৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার টাঙ্গাব এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশু আরাফ ওই এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে এবং স্থানীয় টাঙ্গাব খিদমাতুল উম্মাহ মাদ্রাসার (ইমাম বাড়ি কালী বাজার মাদ্রাসা) শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির পাশের মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশু আরাফ। খেলার একপর্যায়ে সবার অগোচরে মাঠসংলগ্ন একটি পুকুরে পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু আরাফের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত স্থানীয় এলাকাবাসীও।

এদিকে, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে শিশুদের সুরক্ষায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের চারপাশে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

গফরগাঁওয়ে পুকুরে ডুবে ৫ বছরের মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬