নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন থেকে ১ হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) সকালে মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় প্রবেশের সময় জামাল মোল্লার চলাফেরা ও আচরণে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের। পরবর্তীতে স্টেশনের গেটেই তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে মোট ১ হাজার ৭০২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
এমআরটি কন্ট্রোল রুমের দায়িত্বরত ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মেট্রোরেল স্টেশনের প্রবেশমুখ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ জামাল মোল্লাকে আটক করা হয়েছে। মাদক উদ্ধারের এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















