ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম*র*দে*হ উদ্ধার

আশুলিয়ায় তালাবদ্ধ ভাড়া ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার | জনপদের খবর

হেলাল শেখ,

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার রাজু সিটি সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বাসাইদ এলাকার মৃত আমির আলীর বাড়িতে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুই ব্যক্তি একটি কক্ষ ভাড়া নেন। প্রতিবেশীদের সঙ্গে তাদের বিশেষ কোনো যোগাযোগ ছিল না। গত কয়েকদিন ধরে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। রবিবার সকাল থেকে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মেঝেতে পড়ে থাকা অর্ধগলিত মরদেহ দেখতে পায়। নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনা ঘটিয়ে জড়িতরা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও ফাঁড়ি ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের বাইরে থেকে তালা লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে বাড়িওয়ালা ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র বা মুঠোফোন নম্বর সংরক্ষণ না করায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম*র*দে*হ উদ্ধার

আপডেট সময় : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬