ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

গাইবান্ধায় গণ-উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুভসংঘের ৭ শতাধিক বই উপহার

গাইবান্ধায় গণ-উন্নয়ন কেন্দ্র মডেল স্কুলে শুভসংঘের ৭ শতাধিক বই উপহার | জনপদের খবর

গাইবান্ধা প্রতিনিধি, জনপদের খবর:

শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি ও সৃজনশীল মানসিকতা বিকাশের লক্ষ্যে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গণ-উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সাত শতাধিক বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির ‘সততা মিলনায়তনে’ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের রচিত ৭ শতাধিক বই কলেজ লাইব্রেরি ও শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম. আবদুস সালাম, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

বই বিতরণকালে অতিথিরা বলেন, কেবল পাঠ্যবইয়ের আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। মানবিক গুণাবলিসম্পন্ন, রুচিশীল ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত সাহিত্য, ইতিহাস ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গণ-উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পছন্দের প্রিয় লেখকের বই সরাসরি উপহার পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারিহা সুলতানা বলে, “আমাদের বিদ্যালয়ে ইমদাদুল হক মিলন স্যারের আগমন ও তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্য আমাদের নতুন দিগন্তের সন্ধান দিয়েছিল। সে সময় তিনি তাৎক্ষণিকভাবে আমাদের বই উপহার দেওয়ার পাশাপাশি লাইব্রেরির জন্য আরও বই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই উপহার হাতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এসব বই পাঠের মাধ্যমে আমরা জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াতে পারব।”

উল্লেখ্য, অতি সম্প্রতি গাইবান্ধায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে ১০০ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেই কর্মসূচিতে অংশ নিতে এসে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন গণ-উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাইব্রেরির জন্য বই উপহারের আশ্বাস দিয়েছিলেন, যা বাস্তবায়িত হলো।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

গাইবান্ধায় গণ-উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুভসংঘের ৭ শতাধিক বই উপহার

আপডেট সময় : ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬