ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • মোঃ আল আমিন কাজী
  • আপডেট সময় : ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৫ পোস্ট কাউন্ট

জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:

সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেন, সকল দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং যেকোনো মূল্যে এর প্রতিটি ধারা ও লক্ষ্য বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলো দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “আজকের দিনটি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশে নতুন করে স্বাধীনতা ও ভোটাধিকার ফিরে এসেছে। সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র চর্চা আরও সুসংহত ও শক্তিশালী হবে।”

বিগত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “বিগত একদলীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারাকে চরমভাবে ব্যাহত করেছিল। বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে এসে সেই গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই অর্জনের পেছনে রয়েছে জুলাইয়ের শহীদ ও মুক্তিকামী জনতার ঐতিহাসিক আত্মত্যাগ।” তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই রূপ দিতে এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় : ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬