ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

দীর্ঘ ১২ বছর পর রুয়েটে নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আখতার হোসেন, যোগদান আজ | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর: রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আখতার হোসেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদে নতুন কাউকে পেল বিশ্ববিদ্যালয়টি।

গতকাল সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী ৪ (চার) বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও অর্পিত দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর ধরে রুয়েটে প্রো-ভাইস চ্যান্সেলরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদটি ফাঁকা ছিল। অবশেষে নতুন নিয়োগের মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় অধ্যাপক ড. মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রো-ভিসি পদে যোগদান করবেন।

এদিকে দীর্ঘ সময় পর নতুন প্রো-ভিসি নিয়োগ পাওয়ায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে সন্তোষ দেখা গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

দীর্ঘ ১২ বছর পর রুয়েটে নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

আপডেট সময় : ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬