ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ ম্যারাথন: মাদক ও মোবাইল আসক্তি রুখতে ২৫০ অ্যাথলেটের দৌড় বিশ্বকাপ ফাইনালের মহারণ: চেনা রূপ ও ঐতিহ্যবাহী জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন খালি পেটে ব্ল্যাক কফি পানের অভ্যাস কি ডেকে আনছে মানসিক চাপ ও অস্থিরতা? যা বলছেন বিশেষজ্ঞরা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে, চকরিয়ায় ত্রাণ বিতরণে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাস্তিতে গৃহবধূ মিম হ*ত্যা: ডাকাতির নাটক সাজিয়েছিলেন ছোট জা, আদালতে স্বীকারোক্তি বৃষ্টি ও জলাবদ্ধতায় সরবরাহ সংকট: বাজারে সবজি, মাছ ও মুরগির দামে আগুন মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ উত্তেজনা: হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, মার্কিন হামলার পর পাল্টা আঘাতের হিড়িক ফুটবল বিশ্বকাপ জয়ে নতুন চমক: ট্রফি-মেডেলের পাশাপাশি এবার মিলবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ ১৭ জুলাই ২০২৬: ঢাকাসহ সারা দেশের আজকের নামাজের সময়সূচি ইসলামে বৃক্ষরোপণ নিছক জাগতিক কাজ নয়, সদকায়ে জারিয়া ও শ্রেষ্ঠ ইবাদত ফাইনালে উঠেই ৫৪৬ কোটি টাকা নিশ্চিত আর্জেন্টিনার, চ্যাম্পিয়ন হলে পাবে কত? বাগেরহাটের শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃ*ত্যু: লা*শে*র পাশে কাঁদছিল দুই মাসের শিশু বিএনপি ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী এ পর্যন্ত কতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন? পরিসংখ্যানে কে এগিয়ে?

বিএনপি ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

  • মোঃ আল আমিন কাজী
  • আপডেট সময় : ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১১ পোস্ট কাউন্ট

বিএনপি ধর্ম বা জাতিগত বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্ম, বর্ণ বা জাতিগত কোনো ধরনের বিভেদ ও বৈষম্যে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার গাংজগদিয়া সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ধর্মের বা বর্ণের বিভেদ করে না। আমাদের কাছে দেশের প্রতিটি নাগরিক সমান। আমরা ‘সংখ্যালঘু’ শব্দটিতে বিশ্বাস করি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই আমরা ভাই ভাই। যুগ যুগ ধরে আমরা এই বাংলায় মিলেমিশে বসবাস করে আসছি এবং আগামী প্রজন্মও এই মাটিতে সম্প্রীতির মধ্য দিয়েই বসবাস করবে।”

রাজনৈতিক প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারে আমরা স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলাম যে—ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ, ভিন্ন জাতি ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষকে নিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

আলোচনা পর্ব শেষে গাংজগদিয়া সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। রথযাত্রাটি উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দিরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর ও রনদা প্রসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ ম্যারাথন: মাদক ও মোবাইল আসক্তি রুখতে ২৫০ অ্যাথলেটের দৌড়

বিএনপি ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬