স্বাস্থ্য ডেস্ক, জনপদের খবর:
সুস্বাস্থ্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদানের জুড়ি নেই। আবহমানকাল থেকেই আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে ভেষজ উপাদানের ব্যবহার চলে আসছে। এর মধ্যে কাঁচা হলুদ অন্যতম। আধুনিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সকালে খালি পেটে ছোট এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে শরীরের সার্বিক সুস্থতায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
মূলত হলুদে থাকা ‘কারকিউমিন’ নামের অত্যন্ত কার্যকরী উপাদান শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মূল ভূমিকা পালন করে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) পাঠকদের জন্য খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার প্রধান উপকারিতা ও সঠিক নিয়ম তুলে ধরা হলো—
১. হজমপ্রক্রিয়ায় দারুণ সহায়াত:
নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা হলুদ খেলে পরিপাকতন্ত্র সক্রিয় হয়। এটি খাবার হজমে স্বস্তি আনে এবং পেটের নানা ধরনের ছোটখাটো অস্বস্তি কমাতে সাহায্য করে।
২. প্রদাহ বা ইনফ্লেমেশন কমায়:
হলুদের অন্যতম প্রধান কার্যকরী উপাদান কারকিউমিনের রয়েছে প্রাকৃতিকভাবে প্রদাহবিরোধী বা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এটি শরীরের ভেতরের স্বাভাবিক প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে:
কাঁচা হলুদ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শরীরের ক্ষতিকর ফ্রি-র্যাডিক্যাল বা মুক্ত মৌলের প্রভাব থেকে কোষগুলোকে সুরক্ষা দেয়। ফলে শরীর সহজে রোগব্যাধিতে আক্রান্ত হয় না।
৪. ত্বকের প্রাকৃতিকভাবে যত্ন:
ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা ও সার্বিক সুরক্ষায় কাজ করে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ কাঁচা হলুদ। প্রতিদিনের অভ্যাসে হলুদ রাখলে ত্বকের বিষাক্ত উপাদান বা টক্সিন বের হয়ে প্রাকৃতিক জেল্লা বৃদ্ধি পায়।
৫. লিভারের সুরক্ষা:
হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের অভ্যন্তরীণ কোষগুলোকে অক্সিডেটিভ চাপ বা ক্ষতিকর রাসায়নিক প্রভাব থেকে রক্ষা করে। এটি লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে পরোক্ষভাবে সহায়তা করে।
কীভাবে খাবেন ও সতর্কতা:
সকালে কাঁচা হলুদ খাওয়ার আগে তা ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া জরুরি। ছোট এক টুকরো হলুদ বেশ ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তবে মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না।
যাদের খালি পেটে কাঁচা হলুদ খেলে পেটে অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব হয়, তারা খালি পেটে না খেয়ে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। উল্লেখ্য, অতিরিক্ত কাঁচা হলুদ খেলে বমিভাব বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। বিশেষ করে পিত্তথলির (Gallbladder) জটিলতা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের নিয়মিত কাঁচা হলুদ গ্রহণের আগে চিকিৎসকের পরমর্শ নেওয়া আবশ্যক।

মোঃ আল আমিন কাজী 



















