ঢাকা , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান মামুনুল হকের

স্থানীয় নির্বাচনে ইসলামপন্থীদের অংশগ্রহণের আহ্বান মাওলানা মামুনুল হকের | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:

স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায় থেকে ইসলামপন্থীদের ব্যাপকভাবে প্রার্থী বাছাই ও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসলামপন্থী ও নীতিবান মানুষেরা নির্বাচনী ময়দানে নিষ্ক্রিয় থাকলে অসৎ, দুর্নীতিবাজ ও কমিশননির্ভর ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার অবাধ সুযোগ পাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মাওলানা মামুনুল হক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হলে সৎ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। ইসলামপন্থীরা যদি নীরব ভূমিকা পালন করে, তবে সমাজে অর্থ ও পেশিশক্তির দাপট আরও বাড়বে।

তিনি স্থানীয় সরকার নির্বাচনে অর্থশক্তি ও প্রভাবশালী মহলের অপতৎপরতা বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) কার্যকর ভূমিকার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে অনেক সময় ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসার সুযোগ পান না, যা কমিশনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে বড় ব্যর্থতার শামিল।

তবে কেবল নির্বাচন কমিশনের ওপর নির্ভর না করে রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। মামুনুল হক উল্লেখ করেন, দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনস্বার্থ রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তৃণমূল থেকেই সুসংগঠিতভাবে কাজ করতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন হোসেন মিয়াজী এবং মাওলানা মুফতি শরাফত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা মহসিনুল হাসান, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুশের্দুল আলম সিদ্দিক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজিজ, আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফরিদ খান এবং সাবেক ছাত্রনেতা মোল্লা খালেদসহ কেন্দ্রীয় ও প্রার্থী বাছাই কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান মামুনুল হকের

আপডেট সময় : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬