অর্থ ও বাণিজ্য ডেস্ক, জনপদের খবর:
দেশের বাজারে সবশেষ সমন্বয়ের পর আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়।
এর আগে গত শনিবার সার্বিক পরিস্থিতি ও স্থানীয় বুলিয়ন বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য পর্যালোচনার পর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর করা হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থে ভ্যাটসহ স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের মূল্য তালিকা (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):
- ২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা
বাজুস জানিয়েছে, দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে। তবে সরকার নির্ধারিত ভ্যাট এবং জুয়েলার্স নির্ধারিত সর্বনিম্ন মজুরি গহনাভেদে যুক্ত হতে পারে।

মোঃ আল আমিন কাজী 



















