ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক খুলনায় নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন মা শিমা মেথিকান্দা স্টেশনের ‘বুবি’ আর হাসবেন না: ৪০ হাজার টাকার জন্য বোবা নারীকে পিটিয়ে হত্যা! শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৪টায় ভারতে প্রবল বৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: একদিনেই প্রাণ গেল ১০ জনের রিজার্ভারে ঢুকছে বন্যার পানি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি চট্টগ্রাম ওয়াসা’র দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি: ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫ নদীর পানি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা: আটকে পড়া পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণ ব্যাটিং ব্যর্থতার চিরচেনা রূপ: ১৩ রানের হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ সুরের আকাশে নক্ষত্রপতন: ৭৫ বছর বয়সে চিরবিদায় নিলেন পপ আইকন বনি টাইলার বন্ধ কারখানায় ১০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ: তৈরি হবে ৩ হাজার কর্মসংস্থান যুদ্ধবিরতি ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জুমার মিম্বর থেকে বিশেষ বার্তা পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের বিশ্বরেকর্ড, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স এমবাপ্পে-দেম্বেলের ঝলক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

শিশু রামিসা হ/ত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে নোয়াখালীতে ক্ষোভে উত্তাল মানববন্ধন, স্মারকলিপি পেশ

পল্লবীতে শিশু রামিসা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে সর্বস্তরের মানববন্ধন | জনপদের খবর

জনপদের খবর

নোয়াখালী প্রতিনিধি

তারিখ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নোয়াখালী: রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিশু রামিসা আক্তারকে (৭) নির্মমভাবে ধ/র্ষ/ণের পর গ/লা কেটে হ/ত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশজুড়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এবার নোয়াখালীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ফেটে পড়েছে। আজ এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে নরপিশাচদের দ্রুত ফাঁসির দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। তীব্র রোদ উপেক্ষা করে ব্যানার ও ফেস্টুন হাতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন এবং রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাসহ জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

‘বিচারহীনতার কারণেই বাড়ছে বর্বরতা’

প্রতিবাদ সমাবেশে ক্ষুব্ধ বক্তারা বলেন, “দেশে এক ধরণের বিচারহীনতার সংস্কৃতির সুযোগ নিয়ে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, যার কারণে দিন দিন অপরাধের মাত্রা এমন পৈশাচিক পর্যায়ে ঠেকেছে। শিশু রামিসার পরিবারের এই নির্মম পরিণতি ও বুকফাটা আর্তনাদ আমাদের পুরো সমাজকে এক চরম ভয়ের বার্তা দিচ্ছে। অবিলম্বে এই নৃ।শংস ও বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরণের পাশবিকতা শুধু একটি পরিবারকেই চিরতরে ধ্বংস করে না, বরং পুরো সমাজকে আতঙ্কিত, ব্যথিত ও পঙ্গু করে দেয়। দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

প্রয়োজন কঠোর আইন ও নৈতিক শিক্ষা

সমাবেশে নারী অধিকার জোটের জেলা সভাপতি লায়লা পারভীন বলেন, “বর্তমান সময়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতা দিন দিন চরম উদ্বেগজনকভাবে বাড়ছে। মূলত ভয়াবহ সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, সম্পূর্ণ নিরপেক্ষ ও দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়ার দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশিষ্ট উন্নয়নকর্মী ফারজানা তিথি এবং স্থানীয় ব্যবসায়ী সুমন নূর বলেন, “শুধু অপরাধের পর ফাঁ/সি বা শাস্তি দিয়ে সমাজ থেকে এই মানসিক ব্যাধি চিরতরে দূর করা সম্ভব নয়। আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে সবার আগে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।” একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে যার যার অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট নারীনেত্রী বিবি মরিয়ম ও সমাজকর্মী অমিত পালসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি সুনির্দিষ্ট স্মারকলিপি পেশ করেন।

জনপ্রিয় সংবাদ

খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক

শিশু রামিসা হ/ত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে নোয়াখালীতে ক্ষোভে উত্তাল মানববন্ধন, স্মারকলিপি পেশ

আপডেট সময় : ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬