ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক খুলনায় নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন মা শিমা মেথিকান্দা স্টেশনের ‘বুবি’ আর হাসবেন না: ৪০ হাজার টাকার জন্য বোবা নারীকে পিটিয়ে হত্যা! শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৪টায় ভারতে প্রবল বৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: একদিনেই প্রাণ গেল ১০ জনের রিজার্ভারে ঢুকছে বন্যার পানি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি চট্টগ্রাম ওয়াসা’র দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি: ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫ নদীর পানি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা: আটকে পড়া পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণ ব্যাটিং ব্যর্থতার চিরচেনা রূপ: ১৩ রানের হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ সুরের আকাশে নক্ষত্রপতন: ৭৫ বছর বয়সে চিরবিদায় নিলেন পপ আইকন বনি টাইলার বন্ধ কারখানায় ১০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ: তৈরি হবে ৩ হাজার কর্মসংস্থান যুদ্ধবিরতি ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জুমার মিম্বর থেকে বিশেষ বার্তা পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের বিশ্বরেকর্ড, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স এমবাপ্পে-দেম্বেলের ঝলক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: চোরাই মালামালসহ ২ চোর ও ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান, ২ চোর ও ২০ ছিনতাইকারী গ্রেপ্তার | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক দুটি সফল অভিযানে চুরির মালামালসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৬ জুলাই) দাউদকান্দি থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুলাই দিবাগত রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে অবস্থিত একটি টেলিকম ও ভ্যারাইটিজ দোকানে চুরির ঘটনা ঘটে। রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার বিভিন্ন অপারেটরের মোবাইল রিচার্জ কার্ড এবং ক্যাশবাক্স ভেঙে নগদ ৬০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী ব্যবসায়ী দাউদকান্দি মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরই গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে। সফল এই অভিযানে চুরি যাওয়া রিচার্জ কার্ড উদ্ধারসহ এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে, প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত চার দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় ২০ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার হওয়া এসব ছিনতাইকারীদের অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মারাত্মক অপরাধের মামলা রয়েছে।

সার্বিক বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

জনপ্রিয় সংবাদ

খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: চোরাই মালামালসহ ২ চোর ও ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬