ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ ম্যারাথন: মাদক ও মোবাইল আসক্তি রুখতে ২৫০ অ্যাথলেটের দৌড় বিশ্বকাপ ফাইনালের মহারণ: চেনা রূপ ও ঐতিহ্যবাহী জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন খালি পেটে ব্ল্যাক কফি পানের অভ্যাস কি ডেকে আনছে মানসিক চাপ ও অস্থিরতা? যা বলছেন বিশেষজ্ঞরা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে, চকরিয়ায় ত্রাণ বিতরণে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাস্তিতে গৃহবধূ মিম হ*ত্যা: ডাকাতির নাটক সাজিয়েছিলেন ছোট জা, আদালতে স্বীকারোক্তি বৃষ্টি ও জলাবদ্ধতায় সরবরাহ সংকট: বাজারে সবজি, মাছ ও মুরগির দামে আগুন মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ উত্তেজনা: হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, মার্কিন হামলার পর পাল্টা আঘাতের হিড়িক ফুটবল বিশ্বকাপ জয়ে নতুন চমক: ট্রফি-মেডেলের পাশাপাশি এবার মিলবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ ১৭ জুলাই ২০২৬: ঢাকাসহ সারা দেশের আজকের নামাজের সময়সূচি ইসলামে বৃক্ষরোপণ নিছক জাগতিক কাজ নয়, সদকায়ে জারিয়া ও শ্রেষ্ঠ ইবাদত ফাইনালে উঠেই ৫৪৬ কোটি টাকা নিশ্চিত আর্জেন্টিনার, চ্যাম্পিয়ন হলে পাবে কত? বাগেরহাটের শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃ*ত্যু: লা*শে*র পাশে কাঁদছিল দুই মাসের শিশু বিএনপি ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী এ পর্যন্ত কতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন? পরিসংখ্যানে কে এগিয়ে?

গোপালগঞ্জে গভীর শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

  • মোঃ আল আমিন কাজী
  • আপডেট সময় : ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫ পোস্ট কাউন্ট

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে জুলাইয়ের বীর শহীদদের স্মরণ করা হয়।

আজ সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ লেকপাড়ে নির্মিতব্য ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ পৌর প্রশাসক এবং জেলা সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

দিবসটির এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ ম্যারাথন: মাদক ও মোবাইল আসক্তি রুখতে ২৫০ অ্যাথলেটের দৌড়

গোপালগঞ্জে গভীর শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

আপডেট সময় : ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬