ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক খুলনায় নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন মা শিমা মেথিকান্দা স্টেশনের ‘বুবি’ আর হাসবেন না: ৪০ হাজার টাকার জন্য বোবা নারীকে পিটিয়ে হত্যা! শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৪টায় ভারতে প্রবল বৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: একদিনেই প্রাণ গেল ১০ জনের রিজার্ভারে ঢুকছে বন্যার পানি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি চট্টগ্রাম ওয়াসা’র দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি: ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫ নদীর পানি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা: আটকে পড়া পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণ ব্যাটিং ব্যর্থতার চিরচেনা রূপ: ১৩ রানের হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ সুরের আকাশে নক্ষত্রপতন: ৭৫ বছর বয়সে চিরবিদায় নিলেন পপ আইকন বনি টাইলার বন্ধ কারখানায় ১০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ: তৈরি হবে ৩ হাজার কর্মসংস্থান যুদ্ধবিরতি ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জুমার মিম্বর থেকে বিশেষ বার্তা পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের বিশ্বরেকর্ড, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স এমবাপ্পে-দেম্বেলের ঝলক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই: শামসুজ্জামান দুদু

প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো প্রতিহিংসা নেই: শামসুজ্জামান দুদু | জনপদের খবর

মো. আল আমিন কাজী, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো ধরনের প্রতিহিংসা নেই। অথচ তাঁর পরিবারই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে।

রবিবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অসুস্থ তিন প্রবীণ বিএনপি নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের আরোগ্য কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, “আমাদের এই তিনজন প্রবীণ জননেতা বর্তমানে অসুস্থ ও চিকিৎসাধীন। তাদের এবং জুলাই-আগস্টের বীর যোদ্ধাদের সুস্থতা কামনায় আজকের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

বিএনপির এই শীর্ষ নেতা বিগত সরকারের আমলের জুলুম-নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, “দলের ছোট-বড় নেতাকর্মীরা গত ১৮ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের মেধা অনুযায়ী চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে তারা সেই সুযোগ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছেন।”

বিগত সরকারের আমলে যারা অন্যায়ের শিকার হয়েছেন, বর্তমান সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল—এ কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, “এক ধরনের অস্থিরতা থাকতেই পারে, তবে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বিন্দুমাত্র প্রতিহিংসা নেই।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। একইভাবে দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের পর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান আজ প্রধানমন্ত্রীর আসনে বসেছেন।”

তিনি আরও বলেন, দেশের মানুষ গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে। ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা বিএনপিকেই বেছে নিয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, “এক-এগারোর নির্যাতনে তারেক রহমান নিহতও হতে পারতেন, তবে মহান আল্লাহ তাঁকে রক্ষা করেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ একসময় এমনই এক হিংস্র নেতৃত্বের অধীনে ছিল।”

সেই বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, কোনো অসাধু মহল যেন ছোটখাটো ঘটনাকে পুঁজি করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই: শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬