ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক খুলনায় নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন মা শিমা মেথিকান্দা স্টেশনের ‘বুবি’ আর হাসবেন না: ৪০ হাজার টাকার জন্য বোবা নারীকে পিটিয়ে হত্যা! শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৪টায় ভারতে প্রবল বৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: একদিনেই প্রাণ গেল ১০ জনের রিজার্ভারে ঢুকছে বন্যার পানি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি চট্টগ্রাম ওয়াসা’র দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি: ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫ নদীর পানি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা: আটকে পড়া পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণ ব্যাটিং ব্যর্থতার চিরচেনা রূপ: ১৩ রানের হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ সুরের আকাশে নক্ষত্রপতন: ৭৫ বছর বয়সে চিরবিদায় নিলেন পপ আইকন বনি টাইলার বন্ধ কারখানায় ১০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ: তৈরি হবে ৩ হাজার কর্মসংস্থান যুদ্ধবিরতি ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জুমার মিম্বর থেকে বিশেষ বার্তা পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের বিশ্বরেকর্ড, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স এমবাপ্পে-দেম্বেলের ঝলক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

রামপাল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রামপাল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া | জনপদের খবর

জনপদের খবর

অনলাইন সংস্করণ | বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মো. আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট):

বাগেরহাটের রামপালের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজের নিজস্ব মিলনায়তনে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান মোল্লা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রভাষক জীবন দ্যুতি চক্রবর্তী। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, শরীরচর্চা বিভাগের প্রভাষক মো. তাহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফা সুলতানা, বাংলা বিভাগের প্রভাষক দীপ্তি রাণী মণ্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জোহরা সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২০২৬ সালের এইচএসসি সাধারণ (জেনারেল) ও বিএমটি শাখার শিক্ষার্থী, অন্যান্য শ্রেণির শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্রের পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসেবে একটি স্কেল, একটি কলম ও একটি আকর্ষণীয় ফাইল তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের আবেগঘন অনুভূতি

বিদায়ী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, “আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছুই অজানা ছিল। এই বিদ্যাপীঠের শিক্ষকরা আমাদের নিজেদের সন্তানের মতো পরম স্নেহে শিক্ষা দিয়েছেন, জীবনের আসল মানে বুঝিয়েছেন এবং এ পৃথিবীকে চিনিয়েছেন। এই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের কাছে আমরা চিরঋণী, যা কখনো শোধ হওয়ার নয়। তবে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে কিছুটা হলেও এর প্রতিদান দেওয়াই এখন আমাদের প্রধান কর্তব্য।”

শিক্ষকদের দিকনির্দেশনা ও দোয়া

অন্যদিকে, শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বলা হয়, “দীর্ঘদিন ধরে তোমরা এখানে পড়াশোনা করেছ। তোমরা আমাদের সন্তানের মতো। তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া—জীবনে বড় হও, মানুষের মতো মানুষ হও, যেন তোমাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। পরীক্ষার হলে সকল নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে সুন্দরভাবে পরীক্ষা দেবে এবং ভালো ফলাফলের মাধ্যমে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের জন্য আমাদের মন থেকে রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা।”

জনপ্রিয় সংবাদ

খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক

রামপাল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬