ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক খুলনায় নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন মা শিমা মেথিকান্দা স্টেশনের ‘বুবি’ আর হাসবেন না: ৪০ হাজার টাকার জন্য বোবা নারীকে পিটিয়ে হত্যা! শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৪টায় ভারতে প্রবল বৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: একদিনেই প্রাণ গেল ১০ জনের রিজার্ভারে ঢুকছে বন্যার পানি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি চট্টগ্রাম ওয়াসা’র দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি: ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫ নদীর পানি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা: আটকে পড়া পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণ ব্যাটিং ব্যর্থতার চিরচেনা রূপ: ১৩ রানের হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ সুরের আকাশে নক্ষত্রপতন: ৭৫ বছর বয়সে চিরবিদায় নিলেন পপ আইকন বনি টাইলার বন্ধ কারখানায় ১০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ: তৈরি হবে ৩ হাজার কর্মসংস্থান যুদ্ধবিরতি ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জুমার মিম্বর থেকে বিশেষ বার্তা পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের বিশ্বরেকর্ড, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স এমবাপ্পে-দেম্বেলের ঝলক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

চবিতে শুভসংঘের মে দিবসের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পাঠচক্র সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুভসংঘের মে দিবসের রচনা প্রতিযোগিতা ও পাঠচক্র সম্পন্ন | জনপদের খবর

জনপদের খবর

চবি প্রতিনিধি | চট্টগ্রাম

তারিখ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ | সময়: বিকেল ০৩:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা শুভসংঘ চবি শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী এবং বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘চর কাজলির মানুষ’ বইয়ের ওপর একটি প্রাণবন্ত পাঠচক্রের আয়োজন করা হয়।

মে দিবসের তাৎপর্য ও মেহনতি মানুষের অধিকারের বিষয়বস্তুকে ঘিরে আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। জমজমাট এই প্রতিযোগিতায় ২৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন। ২৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান এবং ২৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজিয়া সালমা।

বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বিখ্যাত দুটি বই ‘ও রাধা ও কৃষ্ণ’ এবং ‘পরাধীনতা’ প্রদান করা হয়।

বইয়ের আলোয় জ্ঞানের বিস্তার ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আনন্দ প্রকাশ করে সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, “আজ আমরা মহান মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করেছি। এখানে ইমদাদুল হক মিলন স্যারের লেখা কিছু চমৎকার বই বিজয়ীদের উপহার দেওয়া হয়েছে। একই সাথে একটি সফল পাঠচক্রও অনুষ্ঠিত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত মে দিবসের চেতনা ও এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের সবাইকে উদার ও বিনয়ী হতে শেখায়। সব পেশা ও শ্রমকে মর্যাদা দিতে উদ্বুদ্ধ করে। বসুন্ধরা শুভসংঘ কর্তৃক আয়োজিত এই রচনা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে শুধু প্রতিযোগিতামূলক মনোভাবই ছড়াবে না, বরং তাদের মাঝে জ্ঞানের বিস্তার ঘটাবে। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ গঠনে শুভসংঘের এই ভালো কাজের ধারা ভবিষ্যতেও চলমান থাকবে।”

ইভেন্ট সম্পাদক আবু জিহাদ তাঁর বক্তব্যে সহ-সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিতসহ সকল অনক্লান্ত পরিশ্রমী কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী মাহমুদুল হাসান বই উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের বুদ্ধিবৃত্তিক আয়োজন আরও বেশি করার দাবি জানান।

‘চর কাজলির মানুষ’ নিয়ে জমজমাট পাঠচক্র

পুরস্কার বিতরণী শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত পাঠচক্র। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘চর কাজলির মানুষ’ বইয়ের গল্পের ধারাবাহিকতা, লেখকের মূল বক্তব্য, মানবজীবনের চরম বাস্তবতা ও সামাজিক প্রাসঙ্গিকতা নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা বিস্তারিত আলোচনা করেন।

পাঠচক্রে সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সুশান্ত রায় ও আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কামেলী জান্নাত, ক্রীড়া সম্পাদক মো. আশিকুর ইসলাম, দক্ষতা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিক রহমান খান, নারী বিষয়ক সম্পাদক আজিজিয়া সালমা, সহ-নারী বিষয়ক সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার জ্যোতি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারিয়াম বিনতে নূর, ইভেন্ট সম্পাদক আবু জিহাদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহের, সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া হোসেন এবং কার্যকরী সদস্য মামুন অর রশিদ, মো. ফারুক হোসেন, মো. নাঈমুর রহমান, মো. মেহেদী হাসান ও মো. নাজিম উদ্দীন মাসুমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চবির সাধারণ শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, নিয়মিত পাঠাভ্যাস তৈরি এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের স্বার্থে আগামী দিনগুলোতেও বসুন্ধরা শুভসংঘের এই ধরণের গঠনমূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক

চবিতে শুভসংঘের মে দিবসের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পাঠচক্র সম্পন্ন

আপডেট সময় : ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬